বাংলাদেশের ভ্যাট ব্যবস্থা( ২০২৬-২০২৭)
- এ. কে. এম. মাহবুবুর রহমান (Author)
- আমাদের মূল্য :TK.1000
- মুদ্রিত মূল্য :TK.1800
- প্রকাশনী : Liton Publications, Dhaka.
5.0
(1 ratings)
| Title | বাংলাদেশের ভ্যাট ব্যবস্থা( ২০২৬-২০২৭) |
| Author | এ,কে,এম মাহাবুবুর রহমান |
| Publisher | Liton Publications |
| Edition | জুলাই-২০২৬ |
| No of Page | ১৮৬৬ |
| ISBN | |
| Language | বাংলা ও ইংরেজী |
| Country | বাংলাদেশি |
আল্লাহ তায়ালার অসীম রহমতে “বাংলাদেশের ভ্যাট ব্যবস্থা” বইটির ১০ম সংস্করণ প্রকাশিত হলো। প্রতিটি সংস্করণেই পাঠকদের আকাঙ্ক্ষা পূরণে নতুন কিছু সংযোজন করা হয় বলে বইটির পাঠকপ্রিয়তা বাড়ছে।চলতি সংস্করণে বকেয়া কর আদায় প্রক্রিয়া এবং বিচার ও আপিল প্রক্রিয়া নামে দুটি নতুন অধ্যায় সংযোজন করা হয়েছে। বকেয়া কর আদায় এবং বিচার ও আপিল প্রক্রিয়া সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে।বিশেষত আপিল আবেদনের নমুনা সহ আপিল কমিশনারেট ও আপিল ট্রাইব্যুনালে আপিল দায়েরের বিস্তারিত নিয়ম ও পদ্ধতি বর্ণনা করা হয়েছে।ভ্যাট প্রশাসন সংক্রান্ত অধ্যায়ে ভ্যাটের লক্ষ্যমাত্রা আদায়ের কলাকৌশল নিয়ে বিশদ আলোচনা করা হয়েছে।ভ্যাট নিরীক্ষা কৌশল সংক্রান্ত অধ্যায়ে প্রাসঙ্গিক বিবেচনায় সরকারি হিসাব নিরীক্ষা অধ্যাদেশ, ২০২৫ মুদ্রণ করা হয়েছে।এর ফলে চলতি সংস্করণে বইটির ২য় খণ্ডে নতুনভাবে ১১২ পৃষ্ঠা সংযোজন করা হয়েছে। আশা করি, নতুন এই সংযোজনগুলো পাঠকের চাহিদা পূরণে সক্ষম হবে।
জানুয়ারি মাসে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এবং জুন মাসে অর্থ অধ্যাদেশ, ২০২৫ এর মাধ্যমে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ তে আনীত পরিবর্তনসমূহ অন্তর্ভুক্ত করে সংশোধিত আইন প্রকাশ করা হয়েছে। সবগুলি নতুন এসআরও এবং আদেশ স্থান পেয়েছে এই সংস্করণে। এছাড়া, জুলাই ২০১৯ থেকে জুন ২০২৫ সময়ে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক জারিকৃত সকল এসআরও এবং গুরুত্বপূর্ণ আদেশ এই সংস্করণে স্থান পেয়েছে।
বইটি ব্যবহার ও সংরক্ষণের সুবিধার্থে আগের মতই দুইটি খন্ডে প্রকাশ করা হয়েছে। প্রথম খন্ডে বাংলাদেশের ভ্যাট ব্যবস্থা নিয়ে প্রাসঙ্গিক আলোচনা, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এবং মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক বিধিমালা, ২০১৬ স্থান পেয়েছে। আইন ও বিধির প্রয়োগ, প্রজ্ঞাপন, আদেশ, ব্যাখ্যাপত্র ও এ সকল বিষয়ে বিশদ আলোচনা রয়েছে বইটির দ্বিতীয় খণ্ডে।সব মিলিয়ে দুই খন্ডে ২৭টি অধ্যায়ে বিন্যস্ত ১৫৩২ পৃষ্ঠার বইটি পাওয়া যাচ্ছে
এ. কে. এম. মাহবুবুর রহমান
Additional Commissioner Customs, Excise & VAT Commissionerate, Dhaka (East), Dhaka
Additional Commissioner Customs, Excise & VAT Commissionerate, Dhaka (East), Dhaka
এ. কে. এম. মাহবুবুর রহমান
Additional Commissioner Customs, Excise & VAT Commissionerate, Dhaka (East), Dhaka
Additional Commissioner Customs, Excise & VAT Commissionerate, Dhaka (East), Dhaka
5.0
(1 ratings)