muslim parenting islamic guide book | Best VAT & Law books in Bangladesh
  • All Categories
  • subject
  • Writer
  • Publication
  • Newly published books
  • Office Stationary
  • Combo offers
  • bangladesh gazette
  • Departmental Exam Book
  • law exam
  • Islamic books
  • Building Construction & Civil Engineering
  • image

মুসলিম প্যারেন্টিং

0.0 (0 ratings)

Availability: In Stock

Address: 67/A Pioneer Road, Kakrail Dhaka.

Title মুসলিম প্যারেন্টিং
Author ড. মুহাম্মদ আব্দুল বারী
Publisher গার্ডিয়ান পাবলিকেশন্স
Edition ০৫ অক্টোবর, ২০২৪
No of Page ১৯৯
ISBN ৯৭৮-৯৮৪-৯৫৩৭০-৮-৩
Language বাংলা
Country বাংলাদেশী
সন্তান প্রতিপালন একটি বিশাল কর্মযজ্ঞের নাম, যা খেয়ালি মনে সম্পাদন করার বিষয় নয়। এর জন্য দরকার সঠিক পরিকল্পনা ও সুষ্ঠু পরিচর্যা। একটি সাধারণ চারাগাছও সঠিক পরিচর্যা ছাড়া ভালো ফল দেয় না; তার পেছনে সময় দিতে হয়। বপনের আগে বীজ বাছাই ও জমি প্রস্তুত করতে হয়। আগাছা কর্তন ও পানি সিঞ্চন করতে হয়। পোকামাকড় থেকে বাঁচাতে বিভিন্ন পদ্ধতির আশ্রয় নিতে হয়। আর এই প্রত্যেকটি কাজ করতে হয় সঠিক সময়ে সঠিক উপায়ে, তবেই ভলো ফল ঘরে তোলা সম্ভব। একটি সাধারণ চারাগাছের ক্ষেত্রে যদি এতটা পরিচর্যার দরকার হয়, তবে সৃষ্টির শ্রেষ্ঠজীব মানুষকে যোগ্য করে গড়ে তুলতে কী পরিমাণ পরিকল্পনা ও পদক্ষেপ প্রযোজন-তা সহজেই অনুমেয়। তাই আধুনিক যুগে প্যারেন্টিং বিষয়ে ধারণা থাকা অতীব গুরুত্বপূর্ণ। সন্তানের দৈহিক বৃদ্ধির সাথে সাথে তার মানসিক ও আত্মিক বিকাশও জরুরি। কিন্তু এই বিকাশ পরিকল্পিত পরিচর্যা ছাড়া সম্ভব নয়। 'মুসলিম প্যারেন্টিং'-এ সদ্য ভূমিষ্ঠ শিশুর পরিচর্যা থেকে শুরু করে সন্তানের শৈশব-কৈশোরের শারীরিক ও মানসিক পরিবর্তন মোকাবিলা, চরিত্র ও ক্যারিয়ার গঠন, সঠিক বিদ্যালয় ও সৎসঙ্গ নির্বাচন, মানবীয় ও সৎ গুণাবলির বিকাশ, সামাজিক নিপীড়ন থেকে রক্ষা ইত্যাদি বিষয়সহ সন্তানের নিবিড় পর্যবেক্ষণ পদ্ধতি সুবিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। একই সাথে সন্তান লালনপালনে পিতা-মাতার চিন্তা-গঠন নিয়েও আলোচনা করা হয়েছে।
ড. মুহাম্মদ আব্দুল বারী
একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ শিক্ষাবিদ, প্যারেন্টিং প্রশিক্ষক ও লেখক। ১৯৮৬ সালে তিনি লন্ডনের 'কিংস কলেজ' থেকে পদার্থ বিজ্ঞানে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। পদার্থ বিজ্ঞানের একজন গবেষক হিসেবে পেশাজীবন শুরু করলেও পরবর্তী সময়ে আচরণবিষয়ক বিশেষজ্ঞ (Behaviour Specialist) হিসেবে শিক্ষকতাও করেন। ২০১১ সালে অবসর গ্রহণের পর থেকে তিনি লেখালিখি ও প্যারেন্টিং প্রশিক্ষণে মনোনিবেশ করেন। তিনি ব্রিটিশ সুশীল সংগঠন 'মুসলিম কাউন্সিল অব ব্রিটেন' ও সিটিজেনস ইউকে (Citizens UK)-সহ বিভিন্ন জাতীয় সিভিল ও দাতব্য সংগঠনের সাথে যুক্ত ছিলেন। ২০১২ সালে অনুষ্ঠিত Olympic and Paralympic Games-এর আয়োজক কমিটির নির্বাচিত সদস্যও ছিলেন। তিনি লন্ডনের 'কুইন মেরি ইউনিভার্সিটি' থেকে অনারারি ফেলো এবং 'ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন' থেকে অনারারি ডক্টর অব এডুকেশন ডিগ্রি অর্জন করেন।

Rate this book: