biplobi anowar ibrahim | Best VAT & Law books in Bangladesh
  • All Categories
  • subject
  • Writer
  • Publication
  • Newly published books
  • Office Stationary
  • Combo offers
  • bangladesh gazette
  • Departmental Exam Book
  • law exam
  • Islamic books
  • Building Construction & Civil Engineering
  • image

বিপ্লবী আনোয়ার ইবরাহিম

0.0 (0 ratings)

Availability: In Stock

Address: 67/A Pioneer Road, Kakrail Dhaka.

Title বিপ্লবী আনোয়ার ইবরাহিম
Author আমিরুল মোমেনীন মানিক
Publisher গার্ডিয়ান পাবলিকেশনস
Edition 1st Published, 2020
No of Page 84
ISBN 978-984-8254-73-8
Language বাংলা
Country বাংলাদেশ
আনোয়ার ইবরাহিম। ইতিহাসের আড়ালে যিনি নিজেই ইতিহাসের স্থপতি। মালয়েশিয়ার আকাশস্পর্শী অগ্রগতির সামনে কেবল যে মাহাথির মোহাম্মদকে দেখি, তাঁর ডান হাতের ক্রাচটাই হচ্ছেন আনোয়ার ইবরাহিম। বিশ্লেষকদের কেউ কেউ বলেন, মাহাথির নয়, বরং ইবরাহিম-ই প্রকৃত নায়ক। সময়ের গাইতি ঠেলে মালয় সমাজের সবচেয়ে বিশ্বস্ত এই নেতা মূলত দেশের মানচিত্র পেরিয়ে সব মানুষের জন্য গণতন্ত্রের সৌরভ ছড়াচ্ছেন। তাঁর বিরুদ্ধে আনা সমকামিতার জঘন্য অভিযোগ বারবার প্রতিপক্ষকে দমনের ‘ভোঁতা অস্ত্র’ হিসেবে প্রমাণিত হয়েছে। বিপ্লবের প্রচলিত ধারণাই ভেঙে দিয়েছেন দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে নির্যাতিত নেতা আনোয়ার ইবরাহিম। প্রচলিত জীবনযাপন, বোধব্যবস্থার প্রতি অবিচল থেকেও কিভাবে তিনি মালয়েশিয়ার সমাজে বিপ্লব ও পরিবর্তন চিন্তার অনুরণন ঘটালেন, তারই অনালোচিত অনালোকিত প্রচ্ছদে আলো ফেলার চেষ্টা করা হয়েছে ‘বিপ্লবী আনোয়ার ইবরাহিম’ বইয়ে।
আমিরুল মোমেনীন মানিক
আমিরুল মোমেনীন মানিক। বাংলাদেশের টেলিভিশন সাংবাদিকতায় তাঁকে বলা হয় ‘শুদ্ধ উচ্চারণের সংবাদকর্মী’। প্রখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেনকে সঙ্গে নিয়ে তিনি প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশের প্রথম ভিডিও নিউজ পোর্টাল চেঞ্জ টিভি.প্রেস। সাংবাদিকতার পাশাপাশি সংগীত ও সাহিত্যকর্মী হিসেবেও নিজেকে সমান্তরালে প্রতিষ্ঠিত করেছেন মানিক। কর্মদ্যমী মানিকের জন্ম জামালপুরের মেলান্দহ উপজেলার এক নিভৃত শ্যামল গাঁও গোবিন্দপুর নাংলা কাঠপাড়া গ্রামে। জামালপুর আশেক মাহমুদ কলেজ থেকে বিজ্ঞান শাখায় প্রথম বিভাগে এইচএসসি পাশ করেন তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স এবং পরে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে মাস্টার্স করেন। তিনি ইতোমধ্যে জীবনমুখী ও ব্যতিক্রমী গানের কণ্ঠশিল্পী হিসেবে শক্ত অবস্থান তৈরি করেছেন। বাংলাদেশ ও ভারতে জীবনমুখী গানের জগতে তাঁর রয়েছে ব্যাপক পরিচিতি। গানের বাইরে গদ্যলেখক হিসেবেও তিনি পরিচিত। সমকালীন ব্যঙ্গ-বিদ্রুপের মাধ্যমে সমাজের নানা অসংগতি ও বাস্তবতা তুলে ধরেন। তাঁর লেখা বইগুলো হলো : সুর-সঞ্চারী (২০০২), ইবলিস (২০০৫), ব্লাডি জার্নালিস্ট (২০০৮), বিশ্ববিদ্যালয়ের কতিপয় স্টুপিড শিক্ষক (২০১২), রাজনীতির কালো শকুন (২০১৩), বঙ্গবীর এক্সপ্রেস (২০১৪), জনচাকর (২০১৫), মুখোশপরা মুখ (২০১৫), খবরের ফেরিওয়ালা (২০১৬), সাংবাদিক সাংঘাতিক (২০১৭), রোহিঙ্গা তরুণী (২০১৮), রাত নেমেছিল বুকে (২০১৯), সবুজ পরির গান (২০১৯), এক ঝোলা গান নিয়ে বিলেতে (২০২০), আগুনের পায়ে হাঁটছি (২০২০), রহস্যগন্ধী নারী (২০২০)। ২০১২ সালের বইমেলায় ‘বিশ্ববিদ্যালয়ের কতিপয় স্টুপিড শিক্ষক’ তরুণদের মধ্যে সর্ব’ তরুণদের মধ্যে সর্বোচ্চ বিক্রিত বই।

Rate this book: