About | Best VAT & Law books in Bangladesh
  • All Categories
  • subject
  • Writer
  • Publication
  • Newly published books
  • Office Stationary
  • Combo offers
  • bangladesh gazette
  • Departmental Exam Book
  • law exam
  • Islamic books
  • Building Construction & Civil Engineering

আমাদের কথা


১৭ ই জুনি,১৯৯২ ! কি হয়েছিল এইদিন? পৃথিবীর ইতিহাস ঘেঁটে দেখলে হয়তো তেমন কিছু খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমরা জানি, সেদিন কি হয়েছিল। সেদিন একদল তরুণ মিলে তাদের লালিত স্বপ্নকে বাস্তব রুপ দিয়েছিল। মানুষ ঘরে বসেই বই কিনবে, নিত্য প্রয়োজনীয় রকমারি পণ্য কিনবে, এই একটা স্বপ্ন নিয়েই সেদিন শুরু হয় লিটন পাব্লিকেশনের পথচলা।

সেই থেকে সেই স্বপ্ন প্রতিমুহূর্তে বিস্তৃত হয়েছে,আরও অনেক তরুণকে দিয়েছে স্বপ্ন দেখার স্বাদ। স্বপ্নের গতিপথ মাঝেমাঝেই পরিবর্তন হয়েছে, কখনো বাস্তবতার কষাঘাতে চোখ খুলে তাকাতে হয়েছে রুঢ়তার রোদে, আবার কখনো সর্বস্তরের ভালবাসা ও নানান রকমের সাফল্যের বৃষ্টিতে ভিজে সোঁদা হয়েছে মন।


ভিশন-


লিটনের প্রকাশ ডট কম, একটি পরিবারের নাম। যে পরিবারের সদস্যরা স্বপ্ন দেখে একটি অন্যরকম বাংলাদেশ গড়ার। ঘরে বসে অনলাইনেই নিত্যপ্রয়োজনীয় সব পণ্যাদি ও প্রিয় বন্ধু বই ছাপ্পান্ন হাজার বর্গমাইলের প্রতিটি অংশে পৌঁছে দেয়ার। একসাথে এই পরিবারের সদস্যরা স্বপ্ন দেখে,দেখায়। এ যেন এক আত্মার বন্ধন, ভালবাসার বন্ধন। এজন্যই হয়তো পরিবারের স্বাপ্নিক চোখ বড় বড় স্বপ্ন দেখে পূরণ করে ফেলার সামর্থ্যও রাখে। একদিন হয়তো সাফল্যের স্বর্ণশিখরে পৌঁছে যাবে লিটনের প্রকাশ, এক লাখেরও বেশি বই, বিপুলসংখ্যক কম্পিউটার এক্সেসরিজ, রকমারি পণ্যের সংগ্রহ, ও দেড় লাখের অধিক ক্রেতা-পাঠক সংখ্যার হিসেবে কোটি ছাড়াবে। কিন্তু লিটনের প্রকাশ ডট কম পরিবারের স্বপ্ন দেখা তখনো বন্ধ হবে না,একে অপরের প্রতি ও এই পরিবারের প্রতি দায়িত্বেরও কোন হেরফের হবে না।


মিশন-


লিটনের প্রকাশ ডট কমের শুরুটা হয়েছিল বাংলাদেশের সব মানুষকে বইয়ের আলোয় আলোকিত করার লক্ষ্য নিয়ে। বাংলাদেশের প্রকাশনা শিল্পটি যথেষ্ট সম্ভাবনাময় হওয়া সত্ত্বেও সঠিক বিপণন ব্যবস্থার অভাবে মুখ থুবড়ে পড়ে আছে। ঢাকার বাইরে বই তো রীতিমতো দুষ্প্রাপ্য বস্তু। আর ঢাকাতেও বই যেন কেবল নির্দিষ্ট কিছু স্থানের মধ্যে সীমাবদ্ধ হয়ে আছে। মানুষের কাছে বই পৌঁছে দিতে পারলে রাতারাতি পাল্টে যাবে বইয়ের বাজার চিত্র। আর এই ধারণা থেকেই লিটনের প্রকাশ ডট কমের সূচনা।



📦 Return Policy (রিটার্ন নীতি)

Liton Publication-এ আপনাকে স্বাগতম। আমরা আমাদের গ্রাহকদের সর্বোচ্চ মানের পণ্য ও সেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ। যদি কোনো কারণে আপনি আপনার ক্রয়কৃত পণ্য নিয়ে সন্তুষ্ট না হন, তাহলে নিচের শর্ত অনুযায়ী রিটার্ন করতে পারবেন।


🔁 রিটার্ন করার সময়সীমা

আপনি পণ্য পাওয়ার ৩ (তিন) দিনের মধ্যে রিটার্নের জন্য আবেদন করতে পারবেন।


✅ রিটার্ন গ্রহণযোগ্য হবে যেসব ক্ষেত্রে

  • ভুল পণ্য ডেলিভারি হলে
  • পণ্য ক্ষতিগ্রস্ত (Damaged) হলে
  • প্রিন্টিং ত্রুটি বা ডিফেক্ট থাকলে


❌ রিটার্ন গ্রহণযোগ্য হবে না যেসব ক্ষেত্রে

  • পণ্য ব্যবহার করা হলে
  • গ্রাহকের ভুল অর্ডার হলে (যদি কোনো ত্রুটি না থাকে)
  • পণ্যের প্যাকেজিং নষ্ট বা অসম্পূর্ণ হলে


🚚 রিটার্ন প্রক্রিয়া

  1. আমাদের সাথে যোগাযোগ করুন (ফোন/ইমেইল/মেসেজ)
  2. সমস্যার ছবি বা প্রমাণ প্রদান করুন
  3. আমাদের টিম যাচাই করে রিটার্ন অনুমোদন দেবে
  4. নির্দিষ্ট ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে পণ্য পাঠাতে হবে


💰 রিটার্ন খরচ

  • ভুল বা ক্ষতিগ্রস্ত পণ্যের ক্ষেত্রে: আমরা বহন করব
  • অন্যান্য ক্ষেত্রে: গ্রাহককে কুরিয়ার খরচ বহন করতে হবে

🔄 রিফান্ড/এক্সচেঞ্জ

  • রিটার্ন অনুমোদনের পর ৩-৫ কার্যদিবসের মধ্যে রিফান্ড বা এক্সচেঞ্জ সম্পন্ন করা হবে
  • রিফান্ড পদ্ধতি: বিকাশ / নগদ / ব্যাংক ট্রান্সফার

📞 যোগাযোগ

যেকোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন:
📧 Email: litonpublication@gmail.com
📞 Phone: 01711945949/01628000049
🌐 Website: https://www.litonpublication.com